1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজ সোনারপুর এলাকায় অভিষেক কে লক্ষ্য করে জুতা ও ডিম ছুড়লো জনতা  অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন হাজী ফরিদ উদ্দিন চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ কান্ডে উত্তাল পরিস্থিতি, মামলা দায়ের চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত নেত্রকোণা বারহাট্রায় ৭ বছরের শিশুকে হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টা সুরের ভুবনে ২১ বছরের পথচলা: মৌলিক গানে নতুন অধ্যায় লিখছেন রিয়া বড়ুয়া মগরাহাট পশ্চিমে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার তৃনমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি  শেকড়ের টানে কিশোরপুরে ঈদ পুনর্মিলনী ও শর্টপিস ক্রিকেটে উৎসবের জোয়ার সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সত্য উদঘাটন, দুর্নীতি প্রতিরোধ সাংবাদিকের কাজ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত 

অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন হাজী ফরিদ উদ্দিন

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আমির হোসেন হৃদয় সুনামগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা মানেই ত্যাগ, ভালোবাসা এবং মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা। কিন্তু আমাদের ভাটি অঞ্চলের অনেক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবার রয়েছে, যাদের জন্য ঈদের আনন্দ অনেক সময় অধরাই থেকে যায়।
তাহিরপুর উপজেলার ১ নং শ্রীপুর উত্তর ইউনিয়নের জয়পুর গ্রামে এবারের ঈদে মাত্র দুটি খাসি কোরবানি দেওয়া হয়েছিল। বিষয়টি জানতে পেরে মানবতার টানে, অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটানোর প্রত্যয়ে এগিয়ে আসেন আপনাদের সুখ-দুঃখের সাথী, তাহিরপুর উপজেলার ১ নং শ্রীপুর উত্তর ইউনিয়নের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ফরিদ উদ্দিন।
ঈদের আনন্দ যেন শুধু কিছু মানুষের মাঝে সীমাবদ্ধ না থাকে, সেই চিন্তা থেকেই তিনি নিজ উদ্যোগে কোরবানির গোশত সংগ্রহ করে ভাটি অঞ্চলের বিভিন্ন গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। শুধু পরিকল্পনাতেই নয়, তিনি নিজ হাতে কোরবানির গোশত তুলে দেন ১৬০টি পরিবারের মাঝে।
জয়পুর গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় ঈদের আনন্দের বার্তা। অনেক পরিবার, যারা হয়তো কখনো কোরবানির গোশত পাওয়ার আশা করেনি, তারাও এই মানবিক উদ্যোগের মাধ্যমে ঈদের খুশিতে শামিল হতে পেরেছে।
হাজী ফরিদ উদ্দিন এর এই মহৎ উদ্যোগ শুধু সাহায্য নয়, এটি মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং সামাজিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। একজন সত্যিকারের জনসেবক কেমন হওয়া উচিত, তার বাস্তব প্রমাণ তিনি আবারও তুলে ধরেছেন।
আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন হাজী ফরিদ উদ্দিন এর এই মানবিক কাজকে কবুল করেন এবং তাকে সুস্থতা, দীর্ঘায়ু ও আরও বেশি মানুষের সেবা করার তাওফিক দান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট