শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

মগরাহাট পশ্চিমে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার তৃনমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি 

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

গতকাল গভীর রাতে ডায়মন্ড হারবার জেলা পুলিশের উস্তি থানার পুলিশ মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি কে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করে উস্তি থানার পুলিশ। বিগত তৃনমূল কংগ্রেসের সরকারের সময় এই তৃণমূল কংগ্রেসের নেতা নাকি সাধারণ মানুষের ঘর দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর টাকা পয়সা আদায় করেছেন বলে জানাচ্ছেন বিরোধী দলের নেতা ও কর্মীরা। এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক সামিম আহমেদের সমর্থনে প্রচার অভিযান চালিয়েছে গত বিধান সভা নির্বাচনে। তবে উস্তি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যায়গার বিরোধী দলের নেতা ও কর্মীরা খুশি হয়েছে তৃনমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি র গ্রেপ্তারে। তবে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা পস্ট নয়। তবে মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি র গ্রেপ্তারের খবরের সত্যতা স্বীকার করেছেন উস্তি থানার পুলিশ এবং মগরাহাট পশ্চিমের ব্লক বিজেপি দলের নেতৃবৃন্দ। নাম প্রকাশে নারাজ এক আই এস এফের নেতা বলেন যে, তৃনমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি র নেতৃত্বে সাধারণ মানুষের উপর জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন। এবং সাধারণ মানুষের ঘরবাড়ি দেওয়া সরকারি অনুদান ও টাকা পয়সা থেকে প্রচুর পরিমাণে কাট মানি খেয়েছে বলে জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজেপি দলের সহ সভাপতি শ্রী গৌর ঘোষ বলেন যে, তাদের সরকার কোনো দুর্নীতির সঙ্গে জড়িত এবং যারা বিগত সরকারের আমলে সাধারণ মানুষের উপর জুলুম ও অত্যাচার চালিয়েছে এবং বিরোধী দলের নেতা ও কর্মীদের কোনো রাজনৈতিক প্রচার করতে দেয়নি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ইতিমধ্যেই বিজেপি সরকার বদ্ধপরিকর। আজকের এই তৃণমূল কংগ্রেসের নেতা ও সামিম আহমেদের ঘনিষ্ঠ বলে পরিচিত বলে জানিয়েছেন উস্তি থানা এলাকায় বিরোধী দলের নেতা ও কর্মীরা। তবে আগামী দিনে মগরাহাট পশ্চিমের বিভিন্ন যায়গায় দুর্নীতির সঙ্গে জড়িত সরকারি আমলা ও গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্য যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে তদন্ত ও সত্যতা নিশ্চিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিজেপি দলের নেতৃবৃন্দ। মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের নেতা জয়ন্ত মাইতি র গ্রেপ্তারের ঘটনা সত্যতা স্বীকার করেছেন উস্তি থানার পুলিশ। তবে তার বিরুদ্ধে কি অভিযোগ তা উস্তি থানার পুলিশ তদন্ত করে দেখছেন

তারিখ ৩০/০৫/২০২৬, শনিবার সকাল সাড়ে দশটা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews