1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মো: শফিকুল ইসলাম-এর বদলিজনিত বিদায় অনুষ্ঠান দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকার নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক বিদ্যালয় ছুটি দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার হোসাইন আহমদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজের উপরদিয়ে চলাচল ভোগান্তিতে হাজারো মানুষ ।  লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন অস্থায়ীভাবে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউস

ঝালকাঠিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে ২ শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা সিকদার, ঝালকাঠী জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে খাটের নিচে রাখা ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কুলকাঠী ইউনিয়নের দক্ষিণ আখড়পাড়া গ্রামে গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দুজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যায়। মৃত শিশুরা হলো- ওই গ্রামের কামাল হাওলাদারের মেয়ে লামিয়া আক্তার (৩) এবং রানা হাওলাদারের ছেলে রমজান (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার জানান, দুইজন খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ দেখতে পায়। একপর্যায়ে ওই ওষুধ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পুলিশ রাতেই ওই শিশুদের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত না করার আবেদন করেছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট