শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

গাজীপুরের শ্রীপুরে বিপুল পরিমাণ মাদক সহ তিন নারীসহ আটক ৫

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

 

হাজ্বীঃআসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুর বাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮ লিটার চোলাই মদ, ১১৩ পুরিয়া গাঁজা, নগদ ২০ হাজার টাকা নিয়ে ৩ নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে।

১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কুমার কর, শ্রীপুর বাজার ব্যবসায়ী নিরাপত্তা ও পরিচালনা কমিটির সভাপতি আরিফ সরকার, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সহযোগিতায় শ্রীপুর বাজার পশু হাসপাতালের সামনে লালজির বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, শ্রীপুর ২নং ওয়ার্ডের ঈশ্বর রবিদাসের মেয়ে রিনা রবিদাস (৫৫), সুনিল রবিদাসের মেয়ে শ্যামলী রবিদাস (৩০), লালজি রবিদাসের স্ত্রী ফুলমতি রবিদাস (৪৫) ও লালজি রবিদাসের ছেলে সুজন রবিদাস।

এদিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার আনতাজ উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন কালটুকে (৩৫) ৫১ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তিনি পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড এলাকার শরীফার বাড়িতে ভাড়া থাকতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে গাজীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews