1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রিশালের রাজনীতিতে সক্রিয় তরুণ মুখ: যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা চারাগাঁও স্থল বন্দর ও শুল্ক স্টেশনের কাস্টমস রোবটিক পাকা করনের উদ্যোগ গ্রহণ করেন দুর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্যসেবা, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন জামায়াত সমর্থিত আইনজীবিরা চট্টগ্রামে কুকি-চিন আর্মির ৩১ হাজার পোশাক পুড়িয়ে ধ্বংস বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শন সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মো: শফিকুল ইসলাম-এর বদলিজনিত বিদায় অনুষ্ঠান দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকার নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক বিদ্যালয় ছুটি দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা 

ব্রাহ্মণবাড়িয়া বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভ‚মিকা নিয়ে সভা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশীজন ও গণমাধ্যমের ভ‚মিকা বিষয়ে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।

এ সময় উল্লেখ করা হয়, গণমাধ্যমকর্মীরা ইতিবাচক পরিবর্তনের নিয়ামক শক্তি। একজন নির্ভীক সংবাদকর্মী হলেন সমাজের নির্মাতা। নিজের স্বার্থ না দেখে গণমানুষের জন্য কাজ করা একজন নির্ভিক সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব। গণমাধ্যম সরকার ও জনগনের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে থাকে। স্বাধীন গণমাধ্যম ছাড়া কোনোভাবেই সরকার ও জনগণের মধ্যে জনগণ কি ভাবছে, সরকার কি করছে তা প্রকাশ পাওয়া সম্ভব নয়।

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (প্রশাসন) মো. ইকবাল হোসেন, সিভিল সার্জন মো. নোমান মিয়া। স্বাগত বক্তব্য দেন সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে তথ্য অফিসার দীপক চন্দ্র দাশ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট