1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
চারাগাঁও স্থল বন্দর ও শুল্ক স্টেশনের কাস্টমস রোবটিক পাকা করনের উদ্যোগ গ্রহণ করেন দুর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্যসেবা, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন জামায়াত সমর্থিত আইনজীবিরা চট্টগ্রামে কুকি-চিন আর্মির ৩১ হাজার পোশাক পুড়িয়ে ধ্বংস বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শন সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মো: শফিকুল ইসলাম-এর বদলিজনিত বিদায় অনুষ্ঠান দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকার নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক বিদ্যালয় ছুটি দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা 

সুলতানপুর ৬০ বিজিবির হাতে ৫১ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৫০,৭৫,৯৫০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে।

সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেশ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ২০ নভেম্বর ২০২৪ তারিখ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫০,৭৫,৯৫০/- (পঞ্চাশ লক্ষ পঁচাত্তর হাজার নয়শত পঞ্চাশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হইয়াছে । জব্দকৃত মালামাল গুলো হইলো, ভারতীয় থান কাপড় ১৪৪০ গজ, ফেসওয়াস ৭৯ পিস, মেকছি ৬৫ পিস, গোল্ড ক্রিম ১৬৫ পিস, ধানের বীজ ৬৭ প্যাকেট, অলিভ ওয়েল ১৭৬ পিস, ইনজেকশন ১১০৬ পিস, বাঁজি ৯১৫০ পিস, মশার কয়েল ৮০০ পিস, রসুন ৯০ কেজি, ওড়না ১১৪ পিস, লুঙ্গি ১৮ পিস, কফি ৯৯১ কেজি, কীটনাশক ঔষধ ৪৪ প্যাকেট, চাউল ২৯৭ কেজি, জনসন বেবী লোশন ১৭২ পিস, বিছানার চাদর ৫০ পিস, বিভিন্ন প্রকার টুপি ১৪৯০ পিস, বিভিন্ন প্রকার থ্রি পিচ ১৩৪ পিস, চিনি ১৯৩৫ কেজি , গাঁজা ২৮ কেজি এবং ইস্কফ সিরাপ ১০ বোতল।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হইয়াছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এ ধরনের নিয়মিত অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট