রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার, চলাচল স্বাভাবিক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লাইনচ্যুৎ হওয়া কন্টেইনার ট্রেন উদ্ধার করা হয়েছে। ফলে দুর্ঘটনার প্রায় আট ঘন্টা পর রাত পৌণে আটটার দিকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বেলা সাড়ে ১১টার দিকে ছোটহরণ এলাকায় ঢাকা অভিমুখী কন্টেইনার ট্রেন লাইনচ্যুৎ হয়। দুর্ঘটনার কারণে আপ লাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলে যায়।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাষ্টার মো. জসিম উদ্দিন বলেন, ‘ঢাকা অভিমুখী ৬০১ নং কন্টেইনার বেলা ১১টা ১৫ মিনিটে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি ছোটহরণ এলাকায় যাওয়ার পর লাইনচ্যুত হয়। এ অবস্থায় শুধু ডাউন লাইনে উভয় পথের ট্রেন চলাচল করে। এতে ট্রেনগুলোর কিছুটা বিলম্ব ঘটে। উদ্ধার কাজ শেষে আপ লাইনেও ট্রেন চলছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews