রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আখাউড়ায় শিক্ষকের অপসারণ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব  প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কাজী ইকবাল হোসেনের অপসারণ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ওই শিক্ষককে আওয়ামী লীগের দোসর দাবি করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানানো হয়।

বৃহস্পতিবার দুপুরে আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারের মুক্তমঞ্চের সামনে মানববন্ধন রচনা করেন শিক্ষার্থীরা। বক্তব্য রাখেন, ইকবাল জামান নিশাত, জুবায়েত খান, আসিফ নেওয়াজ প্রমুখ।

বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা অভিযোগ করেন, কাজী ইকবাল হোসেন আওয়ামী দোসর। এমপিওভুক্ত শিক্ষক হয়েও প্রকাশ্যে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। সাবেক আইনমন্ত্রীর নির্বাচনী এজেন্টও ছিলেন। এছাড়া আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র কাজলের ঘনিষ্ঠজন ছিলেন। উপজেলা নির্বাচনের সময় তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগও করা হয়।

ছাত্ররা জানায়, ওই শিক্ষকের অপসারণ দাবি করে তারা মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত থাকার কিছু প্রমাণ তুলে ধরা হয়েছে।

তবে শিক্ষক কাজী মো. ইকবাল হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন। নতুন রুটিনে একজনকে ক্লাশ দেওয়া না দেওয়ার কারণে এসব অভিযোগ করানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews