1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
টেকনাফের হ্নীলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সীমান্ত এলাকায় নতুন আস্তানা গড়ার অভিযোগে আতঙ্ক কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত মৌলভীবাজারে লিজকৃত খাস জমি দখলের অভিযোগ, তদন্ত প্রতিবেদন উপেক্ষার দাবি চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ সিরাজগঞ্জের শাহাজাদপুরে তিন দিন ব‍্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু আখাউড়ায় মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড অতি দ্রুত টেকনাফ উপজেলা অফিস উদ্বোধন করা হবে, বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী যুবকের সর্বস্ব পুড়ে ছাই চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ চট্টগ্রামে নারীদের সুরক্ষায় সিএমপি’র ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ পরিকল্পনা

হিজলায় দাখিল পরীক্ষার্থীকে নিয়ে শিক্ষক উধাও

  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

 

হিজলা প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় হিজলা গৌরবদী ইউনিয়নে দাখিল পরীক্ষার্থীকে নিয়ে অত্র মাদরাসার শিক্ষক উধাও। স্থানীয় সূত্রে জানাযায় উপজেলার একতা বাজার দাখিল মাদরাসার অস্থায়ী নিয়োগপ্রাপ্ত গনিত শিক্ষক হারুন গাজী গত বৃহস্পতিবার তার মাদরাসার দাখিল পরীক্ষার্থী  সাদিয়া আক্তারকে নিয়ে উধাও হয়ে যায়। পরীর্ক্ষাথী সাদিয়া চরমেমানিয়া গ্রামের সুলতান মোল্লার মেয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানায় শিক্ষক হারুন গাজী একজন চরিত্রহীন লোক,তিনি এ পর্যন্ত চারটি বিবাহ করেছে । অনেক অভিভাবক এই লম্পট শিক্ষকের কারনে তাদের সন্তান মাদরাসায় দিতে চাচ্ছে না, এ ঘটনায় জড়িত মাদরাসার শিক্ষক হারুন গাজীর মুঠো ফোনে আলাপ করলে তিনি  বলেন তার যত ইচ্ছে বিয়ে করবে তাতে কারো যায় আসে কিনা । একতা দাখিল মাদরাসার প্রধান শিক্ষক ক্বারী কামাল হোসেন জানায় বিষয়টি অনেকের কাছে শুনেছি,আমি তাৎক্ষণিক আমার মাদ্রাসার কমিটির কাছে বিষয়টি অবহিত করলে তারা আমাকে বলেন এই শিক্ষককে দ্রুত মাদ্রাসা থেকে বের করে দিতে বলেন, এ ঘটনায় শিক্ষার্থী  সাদিয়ার বাবা সুলতান মোল্লার সাথে আলাপ করলে তিনি জানান শিক্ষক হারুন গাজী স্থানীয় প্রভাবশালী লোক।আমার অপ্রাপ্ত মেয়ে নিয়ে চলে গিয়েছে , এ বিচার আমি কার কাছে গিয়ে পাবো, তাদের বিরুদ্ধে কিছু করলে এলাকায় থাকতে পারবো না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট