1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক বৃদ্ধ নির্যাতন মামলায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন শিক্ষকের টেকনাফের হ্নীলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সীমান্ত এলাকায় নতুন আস্তানা গড়ার অভিযোগে আতঙ্ক কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত মৌলভীবাজারে লিজকৃত খাস জমি দখলের অভিযোগ, তদন্ত প্রতিবেদন উপেক্ষার দাবি চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ সিরাজগঞ্জের শাহাজাদপুরে তিন দিন ব‍্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু আখাউড়ায় মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড অতি দ্রুত টেকনাফ উপজেলা অফিস উদ্বোধন করা হবে, বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী যুবকের সর্বস্ব পুড়ে ছাই

ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নান্দনিক নানা আয়োজনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ০৭ জানুয়ারি, ২০২৫ খ্রি. সকাল ১০:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

ড. এ.কে.এম আব্দুর রফিক, অধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।

প্রতিযোগিতার শুরুতে ক্রীড়া সমাবেশের অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, গেস্ট অব অনার ও সভাপতি । এসময় জাতীয় সংগীত পরিবেশনের সাথে- সাথে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও কলেজ পতাকা উত্তলন করা হয়। পরবর্তীতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

সমাবেশ শেষে আমন্ত্রিত অতিথিগণ উক্ত কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য ও মনোজ্ঞ নৃত্য উপভোগ করেন এবং প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সম্মানিত শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট