1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

বেতাগীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান, বরগুনা জেলা প্রতিনিধি

“জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এই মেলার শুভ উদ্বোধন করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ও বেতাগী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী। মেলায় স্কুল ও কলেজ পর্যায়ে দুই ক্যাটাগরীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থীরা বিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন স্টলে তাদের উদ্ভাবনী প্রকল্প সমুহ প্রদর্শন করেন। উদ্বোধনের পরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শুরুতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. শাহীন, যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান কোয়েল সিকদার, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো: কামাল হোসেন খান। এছাড়া এসময় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ হতে আগত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট