সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আখাউড়ায় কল্লা শহীদ মাজার কমিটি উপ-নির্বাচনে রুপম নির্বাচিত

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

 

ওলীয়ে কামেল হযরত শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ শাহ্পীর কল্লা শহীদ (র.) মাজার শরীফ কমিটির কাজী বাড়ির সদস্য পদে উপ- নির্বাচনে কাজী রুপম খাদেম নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুরস্থ মাজার কমপ্লেক্স এলাকায় শুক্রবার বিকালে ভোট গ্রহণ শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। একটি সদস্য পদের জন্য দুই জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। কাজী বাড়ি/পাড়ার ৭২ জন ভোটার গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন করেন। এক উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কাজী রুপম খাদেম দেয়াল ঘড়ি প্রতীকে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। গতবছরের ৯ মার্চ কমিটির সদস্য কাজী নাসির উদ্দিন খাদেম লিটনের আকষ্মিক মৃত্যুতে আসনটি শূণ্য হয়।

এদিকে, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে দেশ-বিদেশে অবস্থানরত কাজী বাড়ি/পাড়ার ভোটাররা এলাকায় আসেন। লন্ডন, কানাডা ও ইটালী থেকে চারজন ভোটার বাড়িতে আসেন। সবার মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। এদের মধ্যে লন্ডন প্রবাসী কাজী রিপন খাদেম ও কানাডা প্রবাসী কাজী শামীম খাদেম বলেন, নির্বাচন উপলক্ষে বাড়িতে এসেছি। সবার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে।

নব নির্বাচিত সদস্য কাজী রুপম খাদেম বলেন, বিপুল ভোটে আমাকে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি বলেন, একজন সদস্য পদে উপ-নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, খড়মপুর গ্রামের ৭টি পাড়া থেকে তিন জন করে নির্বাচিত ২১ সদস্য নিয়ে মাজার কমিটি গঠিত হয়। জেলা প্রশাসক পদাধিকার বলে এই কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার কমিটির সিনিয়র সহ সভাপতি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews