1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ হোয়াইক্যং ইউনিয়ন ৪নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন এনসিপির ‘চমক’ ম্লান, চট্টগ্রামে এনসিপি’র যোগদান অনুষ্ঠানেআসেননি মনজুর গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক বৃদ্ধ নির্যাতন মামলায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন শিক্ষকের টেকনাফের হ্নীলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সীমান্ত এলাকায় নতুন আস্তানা গড়ার অভিযোগে আতঙ্ক কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত মৌলভীবাজারে লিজকৃত খাস জমি দখলের অভিযোগ, তদন্ত প্রতিবেদন উপেক্ষার দাবি চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ সিরাজগঞ্জের শাহাজাদপুরে তিন দিন ব‍্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু আখাউড়ায় মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি বিজন, সম্পাদক বাহারুল

  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক পদে মো. বাহারুল ইসলাম মোল্লা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট আটটি পদে নয়জন নির্বাচিত হয়েছে। দুইটি পদে বিনা প্রতিদ্বন্দিতায় দু’জন নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহন করা হয়। নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৩৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে জয়ী প্রার্থীরা হলেন সভাপতি দৈনিক মানজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি দৈনিক কুরুলিয়া পত্রিকার সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাত, যুগ্ন-সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি সৈয়দ রিয়াজ আহমেদ অপু, কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল ও দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ফরহাদুল ইসলাম পারভেজ, কার্যকরী সদস্য দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি শাহজাহান সাজু ও দৈনিক ইষ্টার্ন মিডিয়ার সম্পাদক নজরুল ইসলাম ভূইয়া। এছাড়া পাঠাগার ও ক্রীড়া সম্পাদক পদে প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মিজিবুর রহমান খান এবং সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি সম্পাদক মোজাম্মেল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট