সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

আখাউড়ায় অপহরণকারির  কাছ থেকে শিশু উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের অভিযানে অপহরণকারির কাছ থেকে এক শিশুকে উদ্ধার হয়েছে। একইসঙ্গে অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে। অপহরণের শিকার ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

আখাউড়া থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার নুরপুর এলাকার ১৪ বছরের এক শিশুকে কুড়িপাইকা গ্রামের এক সামিরুল ইসলাম আরিফ (২০) নামে এক যুবক অপহরণ করে নিয়ে যায় বলে বৃহস্পতিবার থানায় অভিযোগ দেয় পরিবার। রাতেই পুলিশ পৌর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করে। শুক্রবার আরিফকে আদালতে পাঠানো হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালায় পুলিশ। ওই শিশু ধর্ষণের শিকার হয়েছে কিনা পরীক্ষা করতে শনিবার তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews