সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি কেটে  ইট ভাটায়, একজনকে জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ধরখারে সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

সংশিষ্ট সূত্র জানায়, উপজেলার ধরখার ইউনিয়নের বেশ কিছু জায়গা থেকে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে কুমিল্লার মুরাদনগরের কম্পানিগঞ্জ এলাকা ইটভাটায় নিয়ে যাচ্ছে একটি চক্র। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযান চালানো হয়। এতেও মাটি কাটা বন্ধ হয়নি। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসন আবারো তৎপর হয়। এখন নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews