সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭ রাউন্ড গুলিসহ ডিবির দুই কনস্টেবল গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩০ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭ রাউন্ড শর্টগানের গুলি (কার্তুজ), ২৭ পিস ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল সহ জেলা গোয়েন্দা শাখার দুই কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে, মঙ্গলবার গভীর রাতে শহরের কাউতুলী থেকে জেলা গোয়েন্দা শাখার একটি দল তাদেরকে আটক করে সদর মডেল থানায় হস্তান্তর করে।

গ্রেফতাররা হলেন, জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল শাখাওয়াত হোসেন ও সোহরাব হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোছাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার দুই কনস্টেবলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেই বাসায় তল্লাশি করে ৬৭ রাউন্ড কার্তুজ, ২৭ পিস ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল পাওয়া যায়। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews