সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জামায়াতের নতুন আমীর 

  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর নতুন আমীর নির্বাচিত হয়েছেন মো. মোবারক হোসেন আকন্দ। গত সোমবার বিকেলে পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতে ইসলামীর রোকন সম্মেলনে তিনি আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন।

জেলা আমীর মো. গোলাম ফারুকের সভাপতিত্বে রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এ. টি. এম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার প্রমুখ। সম্মেলনের শুরুতে ২০২৫ ও ২৬ সেশনের জন্য রোকনদের সরাসরি ভোটে জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান অতিথি নব-নির্বাচিত জেলা আমীর হিসেবে মোবারক হোসেন আকন্দের নাম ঘোষণা করেন ও তাকে শপথ বাক্য পাঠ করান। জেলা মজলিশে সূরা নির্বাচনের পর জেলা সেক্রেটারিসহ অন্যান্য বিভাগীয় দায়িত্ব বন্টন করা হবে বলে জামায়াতের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews