সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

রামগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম ভূঁইয়া, লক্ষীপুর

কোমলমতি শিক্ষার্থীদের মোবাইল আসক্ত কমাতে ও সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে আনন্দঘন পরিবেশে লক্ষ্মীপুরে রামগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি)সকাল ১০টা বিদ্যালয় মিলনায়তনে পুরষ্কার বিতরনীর আয়োজন করা হয়।

বিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও উপাধ্যক্ষ জহিরুল ইসলাম আদনানের যৌথ সঞ্চালনায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোমান হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ দিদারুল ইসলাম,প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট হাসান বান্না, আবু সালেহ্, সাইফুল আজম, মাওলানা মিজানুর রহমান ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, তিন শতাধিক অভিভাবক, শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

প্রধান অতিথির বক্তব্যে দিদারুল ইসলাম বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ গঠনে সহায়ক ভূমিকা পালন করে, অভিভাবকরা সন্তানের প্রতি যত্নশীল হওয়ার তাগিদ দেন তিনি

প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোমান হোসেন পাটোয়ারী বলেন, মানসম্মত শিক্ষা প্রদানের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আমাদের যুগোপযোগী পাঠদান দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন ও অতিথি সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews