সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

নীলফামারীতে মশিউর রহমান ডিগ্রী কলেজের  বার্ষিকী ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

কামরুজ্জামান, নীলফামারী জেলা প্রতিনিধি

 

নীলফামারীতে মশিউর রহমান ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলী ও ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি সোহায়েল পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু ও কলেজের গভর্নিং বডির দাতা সদস্য আকতারুজ্জামান।

অধ্যক্ষ শহিদুল ইসলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক শাহ মোঃ আবু মোক্তাদির ও সহকারী অধ্যাপক মৃনাল কান্তি রায়।

মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, ক্রীড়া প্রতিযোগীতার ২৫টি ইভেন্টে বিজয়ী ৭৫জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজ শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলী বলেন, নীলফামারী জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে সুনাম কুড়িয়েছে।

নীলফামারীর মশিউর রহমান ডিগ্রী কলেজের ঐতিহ্য রয়েছে। আমি আশা করি জাতীয় পর্যায়েও কলেজটি বিশেষ অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews