মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

রামগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

রামগঞ্জ লক্ষ্মীপুরপ্রতিনিধিশরিফুল ইসলাম

লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যােগে ইফতার আয়োজন করা হয়।

শনিবার (৮ই মার্চ) রামগঞ্জ ক্যাপসিকাম রেস্টুরেন্টে উক্ত আয়োজন সম্পন্ন হয়।

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ প্রতিনিধি

রামগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর,লক্ষ্মীপুর-১ আসনের এমপি প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাস্টার আবুল হোসেন, পৌরসভা আমীর অ্যাডভোকেট হাসান বান্না, উপজেলা সেক্রেটারী এমরান হোসেন, পৌর সেক্রেটারি ইসমাইল ইলিয়াস , উপজেলা সহকারী সেক্রেটারি মাস্টার ফয়সাল আহমেদ, মিডিয়া ও প্রচার সম্পাদক আবু সালেহ্ সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: ফারুক হোসেন।

উপজেলা আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, জাতির বিবেক কলম সৈনিকেরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে,স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ইসলামের খেদমতে এগিয়ে যেতে হবে।সাংবাদিকদের যদি সত্যের কলম চলে তাহলে এই সমাজ ও জাতির জন্য অনেক কিছু করা সম্ভব। আমরা প্রত্যাশিত বাংলাদেশ চাই, আমরা প্রত্যাশিত রামগঞ্জ চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, সংগঠনের সিদ্ধান্তই আমি এমপি প্রার্থী হয়েছি । স্থানীয় নির্বাচন আগে হলে দলীয় প্রভাব,পেশিশক্তির প্রভাবমুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে তিনি প্রত্যাশা করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলার জাতীয় দৈনিক পত্রিকা প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews