মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

হিজলায় জামায়াতের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

হিজলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী  গুয়াবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমীর ইমরুল হাসান শিপু মৃধা এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন অর্থ সম্পাদক মাওলানা আবু হানিফ । ২১ মার্চ শুক্রবার বিকাল ৪টায় কাউরিয়া কেরামতিয়া রাবিয়া দাখিল মাদ্রাসা ময়দানে মাহে রমজানের গুরুত্ব-তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা মজলিশে শুরা সদস্য ও হিজলা উপজেলা আমীর অধ্যাপক নুরুল আমীন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডঃ রুহুল আমিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর রশিদ, উপজেলা সেক্রেটারী সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আইবিডব্লিউএফ হিজলা উপজেলা সভাপতি শাহে আলম চৌধুরী সামু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলার অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ। বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশন হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাষ্টার মোঃ ইয়াছিন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা সাংস্কৃতিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, উপজেলা সভাপতি মোঃ বশির উল্লাহ, বড়জালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ, মাস্টার আব্দুল মোতালেব  প্রমূখ। মাহফিলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সহসাধ্রিক জনসাধারণ অংশগ্রহণ করেন।,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews