মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

আওয়ামীলীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম             

  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি : মাস্টার:শরিফুল ইসলাম ভূঁইয়া,

আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিবেনা বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ বিষয়ে রাজনৈতিক দল ও দেশি বিদেশি উন্নয়ন সহযোগীদের পরামর্শে সিদ্ধান্ত নিবেন বলে তিনি জানান। বুধবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামীয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এসব কথা বলেন।

 

এর আগে তিনি নিজ বাড়িতে পৌঁছে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করে তাঁর দাদা-দাদির কবর জিয়ারত করেন।

সাংবাদিকদের তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সরকার মনে করছে যে রাজনৈতিক দল গুলোর সঙ্গে পরামর্শ ছাড়া আর দেশ বিদেশি যারা আমাদের সহযোগী স্টক হোল্ডার রয়েছে তাঁদের পরামর্শ ছাড়া সরকার একা সিদ্ধান্ত নিতে পারেনা। জনগণ বারবার বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে।আমরা মনে করছি সরকার সবার সঙ্গে পরামর্শ পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবেন। নির্বাচন তারিখ নিয়ে তথ্য উপদেষ্টা বলেন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুন ২০২৬ এর মধ্যে নির্বাচন দেবেন। সংস্কার কতটুকু হবে, কিভাবে হবে তার ওপর নির্ভর করবে। এর ভেতরেই নির্বাচন আমরা সীমিত রাখি।

তিনি বলেন, বেশি উচ্চাশা সরকারের ভেতর থেকেও নেই। আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছুও নেই, যে কবে নির্বাচন হবে? নির্বাচন দেবে কী, দেবে না? অবশ্যই নির্বাচন হবে। ডিসেম্বর অথবা জুন দুইটা টাইমলাইন আছে, এই টাইমলাইনের ভেতরেই হয়ে যাবে। এ কথার বাইরে সরকার হয়তো যাবে না। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, যথাসময়ে নির্বাচন হবে।

এসময় উপস্থিত ছিলেন মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews