বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

বগুড়ার কাহালুতে জনতা কর্তৃক ৫ জন ডাকাত আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার কাহালুতে ডাকাতির প্রস্তুতি-কালে জনতা কর্তৃক ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে আ*ট*ক পুলিশে সোপর্দ করা হয়েছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত ১০টায় কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কুর্ণিপাড়া বাজারস্থ।

এলাকাবাসী জানান, অপরিচিত ৫ ডা*কা*ত রাতে সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করছিল। একপর্যায়ে তাদের গতিবিধি সন্দেহ হয় এলাকাবাসীর। পরে সবাই জোট বেঁধে তাদের আটক করতে গেলে তারা পালানোর চেষ্টা করে। এর ভিতর কেউ কেউ অস্ত্র বের করে তাদের হুমকিও দেওয়ার চেষ্টা করে বলে স্থানীয়রা জানান। অতঃপর তাদের চারদিক থেকে জনগণ ঘেরাও করে তাদের দেহ তল্লাশি করে একটি পিস্তল সহ ডাকাতির সরঞ্জাম দেখতে পান। এরপর তাদের গণধোলাই দিয়ে কাহালু থানা পুলিশের নিটক হস্তান্তর করেন।

আটককৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন বাসিন্দা স্বাধীন ইসলাম (৪২) বিহারহাট এলাকার রাকিবুল হাসান (১৮), পিতা হযরত আলী, গ্রাম সংসার দিঘী গ্রামের মনিরুজ্জামান (২৪), পিতা মোজাফ্ফর একই গ্রামের মোঃ জাকারিয়া (২০), পিতা মোঃ বুলু, গ্রাম আলিগ্রাম, মেজবাউল হাসান নাঈম (২২), পিতা ছামছুদ্দিন সবাই শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

ডাকাত দলের কাছ থেকে ১ পিস্তল, ১ টি চাপাতি, একটি বার্মিজ চাকু, ২টি স্টিলের লাঠি, ২টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews