বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

আখাউড়ায় ভারতীয় ৩৬০০ ডিসপ্লে,  ১৩০ মোবাইল ফোন সেট জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬০০ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ১৩০টি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার ধরখার এলাকায় এ অভিযানের সময় পাচারকাজে ব্যবহৃত গাড়ি জব্দ করার পাশাপাশি এর চালককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোটহরণ গ্রামে প্রয়াত মো. আতাউল্লাহ’র ছেলে মো. মোজাম্মেল (২৮)। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গাড়িসহ জব্দকরা মালামালের মূল্য প্রায় ৪৮ লাখ টাকা।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বৃহস্পতিবার বেলা পৌণে তিনটার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় অবৈধ পণ্য নিয়ে একটি গাড়ি ব্রাহ্মণবাড়িয়া অভিমুখে আসছে বলে গোপন খবর আসে। এরই অংশ হিসেবে ধরখার ভাঙ্গা ব্রিজ এলাকায় তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে ফোনের ডিসপ্লে ও ফোন সেট জব্দ করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews