1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

আখাউড়ায় ভূমি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে ভূমি দখলচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দানিজ মিয়া নামের এক ব্যক্তি। সোমবার (৬ অক্টোবর ) দুপুরের দিকে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্যে দানিজ মিয়া অভিযোগ করেন, একই গ্রামের মো. হারিজ মোল্লা , মো. জাহাঙ্গীর মোল্লা ও মো. বাবু মোল্লা নামের তিনজন দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন ও ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টা করে আসছেন।

তিনি বলেন, “আমি আমার পৈতৃক জমিতে বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছি। কিন্তু তারা ওই জমি দখলের উদ্দেশ্যে একাধিকবার হামলা চালিয়েছে। সর্বশেষ ঘটনায় তারা আমার ঘরের টিনের বেড়া ও চাল ভেঙে ফেলে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে।” এমনকি তারা আমার বাক প্রতিবন্ধি স্ত্রী মমতাজ বেগমকে হুমকি দেয়।

দানিজ মিয়ার দাবি, বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন— কাজী আমিনুল হক আমান, খলিল মিয়া, মাসু মিয়া।

দানিজ মিয়া প্রশাসনের কাছে জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট