মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

রামগঞ্জে থানার ওসির সঙ্গে উপজেলা       প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল বারির সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বাদ মাগরিব অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ওসি মোহাম্মদ আবদুর বারি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে সব ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মমুক্ত পরিবেশে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এলাকা থেকে মাদক ও চোরাকারবারী দমনে তিনি জিরো টলারেন্স অবস্থানে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইভটিজিং রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তিনি সংবাদকর্মীদের অবহিত করেন। মতবিনিময় আলোচনা

সভায় বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি পাটোয়ারী হোসেন শরীফ, সিনিয়র সহ সভাপতি হাজী মোহাম্মদ মহসিন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবির ।

এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি একে এম মহি উদ্দিন , যুগ্ম সাধারণ সম্পাদক, বশির আহমেদ, সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মহিব উল্লাহ, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ নুর হোসেন রিপন, নির্বাহী সদস্য, মো: ফয়েজ, নূর নবী সহেল, জাছিম আহম্মেদ, আক্তার হোসেন,

, আরিফ হোসেন আটিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews