মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী রবিনের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলা এলজিইডি দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রবিন ইসলাম (৩২) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় অফিস শেষে সিরাজগঞ্জে নিজ বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, অফিস শেষে নিজ গন্তব্যে ফেরার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি যানবাহন রবিন ইসলামকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কর্মস্থলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসা রবিন ইসলামের অকাল মৃত্যুতে শাজাহানপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকৌশলী এক যৌথ শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তাঁরা বলেন, “রবিন ইসলাম ছিলেন অত্যন্ত কর্মনিষ্ঠ, সৎ ও সহৃদয় কর্মকর্তা। তাঁর মৃত্যুতে আমরা একজন দক্ষ সহকর্মীকে হারালাম।”

মরহুমের জানাজা ও দাফন প্রক্রিয়া তাঁর নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews