মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

বগুড়া সদরে তারেক রহমানকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে গোকুল ৪নং ওয়ার্ড বিএনপির বিশাল কর্মী সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে গোকুল ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের আয়োজনে ধাওয়াকোলা পল্লীমঙ্গল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, গোকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, এবং গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান।

বক্তারা সকলেই তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং স্থানীয় জনগণের মাঝে তার বার্তা পৌঁছে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। সমাবেশটি ধাওয়াকোলা পল্লীমঙ্গল মাঠে উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews