মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের প্রতিবাদ

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে হওয়া এ মানববন্ধন থেকে শিক্ষকদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাছাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জামিল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মাসুদুর রহমান, এস এম আরমান, সালমান আল আরিফ, নাসরিন আক্তার, আহসান হাবীব, রিপন চন্দ্র পাল, ইছমত রেহানা, মাহমুদা জাহান প্রমুখ। এ সময় শিক্ষকরা বলেন, ‘ঢাকায় শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেডে শতাধিক শিক্ষক আহত হন। বিনা উসকানিতে পুলিশ এ হামলা চালায়।

হামলাকারিদের বিচার দাবি করে শিক্ষকরা বলেন, ‘সরকারের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ডিপ্লোমাদের ১০তম গ্রেড দেওয়া হয়েছে। তাহলে সহকারি শিক্ষকদের কেন ১০তম গ্রেড দেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের পূর্ণ কর্মবিরতি চলবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews