1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় ১ম সাময়িক পরীক্ষা সমাপ্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের সার সিন্ডিকেটে জিম্মি না করতে ২০২৫ নীতিমালা বাতিলের দাবি

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

কৃষকের সার সিন্ডিকেটের কাছে জিম্মি না করতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০২৫ বাতিল করে ২০০৯ সালের নীতালা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে আশুগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএফএ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের সভাপতি মো. জালাল উদ্দিন।

২০০৯ এর নীতিমালা অনুযায়ী প্রতি ইউনিয়নে একজন ডিলার, দুইজন সাব-ডিলার এবং নয়জন খুচরা বিক্রেতার মাধ্যমে কৃষক পর্যায়ে সার বিক্রয় করা হয়। তবে ২০২৫ সালের নীতিমালায় প্রতি ইউনিয়নে তিনজন করে ডিলারের মাধ্যমে সার বিক্রি হবে।

সংবাদ সম্মেলনে জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, সাব-ডিলার এবং খুচরা বিক্রেতা বাদ দিয়ে শুধুমাত্র তিনজন ডিলার থাকলে সার সিন্ডিকেটে চলে যাবে। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।

তিনি আরও বলেন, নতুন নীতিমালা বাস্তবায়ন হলে প্রতিটি ইউনিয়নের সারের বরাদ্দ তিন ভাবে বিভক্ত হবে। এছাড়া নতুন করে গুদাম ও বিক্রয়কেন্দ্র স্থাপনে বিপুল অর্থ ব্যায় হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে সার সরবরাহে জটিলতা দেখা দিবে।

এছাড়াও সংবাদ সম্মেলনে ডিলারদের বিক্রয় কমিশন বৃদ্ধিরও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএফএ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের জ্যেষ্ঠ সহসভাপতি মো. জাকির হোসেন, সহসভাপতি মো. ইব্রাহিম মোল্লা ও মো. সেলিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট