মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

বগুড়ার গাবতলী অপহরণ মামলার ভিকটিম এক মাস পর নোয়াখালী থেকে উদ্ধার, আটক ২

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলী থানার একটি অপহরণ মামলার ভিকটিমকে দীর্ঘ এক মাস পর নোয়াখালী জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব জেদান আল মুসা পিপিএম স্যারের বিশেষ দিকনির্দেশনায় গাবতলী মডেল থানা পুলিশ এই সফল অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর, ২০২৫ তারিখে গাবতলী থানায় (মামলা নং-১৪) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। অপহরণের পর ভিকটিমকে নোয়াখালী জেলায় লুকিয়ে রাখা হয়েছিল।দীর্ঘ অনুসন্ধানের পর, গত ২০ নভেম্বর, ২০২৫ তারিখে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকেই দু’জন অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন:১. সাদিক (২০), পিতা: মোঃ হেলাল উদ্দিন।২. মো: হেলাল উদ্দিন (৪৩), পিতা: মন্টু মিয়া।তাদের উভয়ের বাড়ি বগুড়া জেলার গাবতলী থানার তেলকুপি মধ্যপাড়া গ্রামে।গ্রেফতারের পর আসামিদের গাবতলী থানায় নিয়ে আসা হয়। তাদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে, উদ্ধার হওয়া ভিকটিমকে নারী পুলিশ সদস্যের সহায়তায় সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়েছে।গাবতলী মডেল থানা পুলিশ স্থানীয় বাসিন্দাদের অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews