মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

পলাশবাড়ী উপজেলায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ,ইউপি চেয়ারম্যানগণ,পৌর প্রশাসন,শিক্ষকমন্ডলী,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ শে নভেম্বর রবিবার সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সভ্যগনের বক্তব্য শোনেন এবং সেই সাথে প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা বলেন,উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান সমস্যা গুলো সমাধানে সকলের সমান সহযোগীতা প্রয়োজন। সকলের সহযোগীতা পরামর্শ নিয়ে উন্নয়ন সাধন ও সমস্যা দূরীকরণে ভূমিকা রাখবে বর্তমান জেলা ও উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষকমন্ডলী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে পলাশবাড়ী আগমনে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা কে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews