মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

আওয়ামী লীগ একেবারেই এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলো -নাটোরে দুলু

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

এ,কে,এম,খোরশেদ আলমনাটোর জেলাপ্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী  অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আওয়ামী লীগ একেবারেই এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, বিএনপি নকল বন্ধ করে দিয়েছিল, শিক্ষামন্ত্রী মিলনের নেতৃত্বে নকল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বিএনপি নকল ধ্বংস করে দিয়েছিল আর এই নকল জাতিকে ধ্বংস করে দেয়, এই ১৭ বছরে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটা তারা মেনে নিতে পারে নাই, আর এই জন্য আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী দীপু মনি কে শিক্ষামন্ত্রী বানিয়ে শিক্ষার্থীরা সাদা খাতায় লেখলে অটোপাস একটু লিখলে জিপিএ ফাইভ গোলডেন ফাইভ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছিল যেন বাংলাদেশ আর উঠে দাঁড়াতে না পারে। আর এই জন্য বিএনপি ক্ষমতায় গেলে আমাদের নেতা তারেক রহমান বলেছেন ৩১ দফার মধ্যে উল্লেখ করেছেন, এই শিক্ষা ও স্বাস্থ্য খাতে সবচাইতে বেশি বরাদ্দ দিবে বিএনপি ক্ষমতায় গেলে। তিনি আজ শনিবার বেলা ১২ টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বাসুদেবপুর ডাঃ নাসির উদ্দিন তালুকদার তালুকদার মহাবিদ্যালয়ে নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে  এই সব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ,যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম,নাসিম উদ্দিন নাসিম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার,নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, ডাঃ নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয় সভাপতি শহিদুল ইসলাম বেলাল,ডাঃ নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মোহাম্মদ আলী সহ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews