মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

গাইবান্ধায় পুলিশ সুপারের মত বিনিময়।

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

বিশেষ,প্রতিনিধিঃ মোছা লাবুনী আক্তার

গাইবান্ধা জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের যোগদান এবং বিদায়ী পুলিশ সুপার নিশাতা অ্যাঞ্জেলার বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে,২৯ নভেম্বর শনিবার সকালে গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের আয়োজনে এ বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার নিশাতা অ্যাঞ্জেলার গাইবান্ধায় কর্মকালীন দায়িত্ব পালন, পেশাদারিত্ব, মানবিক মূল্যবোধ ও প্রশাসনিক দক্ষতার বিস্তৃত স্মৃতিচারণ করেনএক পর্যায়ে পুলিশ সদস্যরা আবেগাপ্লুত হয়ে বিদায়ী পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। এ অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।এরআগে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের চৌকস দল নবাগত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনকে গার্ড অব অনার প্রদান করে এবং ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেয়। পরবর্তীতে তিনি বিদায়ী পুলিশ সুপার নিশাতা অ্যাঞ্জেলার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।জেলা পুলিশ সুপার হিসাবে দায়িত্ব গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। তিনি সকলকে সততা, নিষ্ঠা ও শতভাগ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান,এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল)। বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল)এবিএম রশীদুল বারী এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা,থানা অফিসার ইনচার্জ,পুলিশ সদস্য ও কর্মচারীবৃন্দ।উল্লেখ্য, গাইবান্ধা জেলার নবাগত জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন এসপিবিএন এর পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews