মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

আখাউড়া থানা পুলিশের জালে গাজাসহ যুবদল নেতা আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাইভেকারে গাঁজা পাচারের সময় বিপুল পরিমাণ গাঁজাসহ যুবদল নেতা কামরুল ইসলাম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশমঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে আখাউড়া – আগরতলা সড়কের পৌরশহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশগ্রেফতারকৃত কামরুল ইসলাম পৌরশহরের তারাগন গ্রামের বাসিন্দা দানু মিয়ার ছেলে। এসময় তার সহযোগী রাব্বি প্রকাশ গোলাম রাব্বি (২৫) কে গ্রেফতার করা হয়। সে ময়মনসিংহ তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে। তবে বর্তমানে আখাউড়া রাধানগর এলাকার ভাড়াটিয়া বাসিন্দাপুলিশ জানায়, আখাউড়া – ব্রাহ্মণবাড়িয়া সড়কের পৌরশহরের বাইপাস এলাকায় সকালে পুলিশ অভিযান চালায়। এসময় টয়োটা প্রাইভেটকার (যাহার রেজি নং-চট্ট মেট্রো-গ-১১-৩৬৩৭) আটক করা হয়।এসময় প্রাইভেটকার তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৬ (ছত্রিশ) কেজি গাঁজাসহ আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম এবং তার গাড়ি চালক রাব্বিকে গ্রেফতার করে পুলিশ।আখাউড়া থানা ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পৌরশহরের বাইপাসের কোড্ডা সড়ক এলাকা থেকে ৩৬কেজি গাঁজাসহ কামরুল ইসলাম ও তার সহযোগী রাব্বিকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় মাদক চোরাচালানি কাজে ব্যবহৃত তার টয়োটা প্রাইভেটকারটি। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে গাঁজার চালান এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে গ্রহণ করে সে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে ওসি জানিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হবে বলে ওসি জানিয়েছেন। মাদকসহ যুবদল নেতা কামরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির সিনিয়র নেতারা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews