মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

অনিয়মের দায়ে বগুড়ায় কেমিক্যাল প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা, সাময়িক সিলগালা

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃ গুলজার বগুড়া প্রতিনিধি

একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে বগুড়া শহরের রাজাবাজার এলাকার মেসার্স রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকস নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একইসঙ্গে, গুরুতর লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল-এর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে মনিটরিং দল মেসার্স রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকস-এর বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অনিয়ম

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ আতর বিক্রি করছিল।

নকল স্টিকার ব্যবহার দেশীয় কেমিক্যাল মোড়কজাত করে তার ওপর বিদেশি কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে আসছিল।

নকল স্টিকার বিক্রি বিভিন্ন ব্র্যান্ডের নকল স্টিকারও তারা বিক্রি করছিল।

লেবেলিংয়ে ত্রুটি আমদানিকৃত পণ্যে বাংলা লেবেল বা উৎপাদন ও মেয়াদের কোনো তথ্য উল্লেখ ছিল

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, এসব ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়।

এই অভিযানে ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রাহক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। কর্তৃপক্ষের এই কঠোর পদক্ষেপ বাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং ভোক্তা অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews