মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

গাইবান্ধার পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশের মধ্যেদিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশের মধ্যেদিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে এক শিক্ষক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগীতায় ৬ ডিসেম্বর শনিবার সকালে পলাশবাড়ী পৌর শহরের ড্রিমল্যান্ড মাঠে এ শিক্ষক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক এর আয়োজনে ও পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজ এর সভাপতিত্বে এ শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ। সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন ও উপস্থিত শিক্ষকদের বিভিন্ন সমস্যা গুলো সমাধানের আশ্বাস প্রদান করেন জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক। তিনি তার বক্তব্যে এলাকার সমস্যা গুলো সমাধানের পাশাপাশি সকল কে সঙ্গে নিয়ে পলাশবাড়ী সাদুল্লাপুর উপজেলার মাটি ও মানুষের উন্নয়নে ভূমিকা পালনের আহবান জানান। এ সমাবেশে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার,পিয়ারী পাইলটদের আহসান আহাবি মিল্টন,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাগর সরকার মিনু, মিজানুর রহমান নিক্সন, সদস্য সচিব রাজু আহমেদ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামিম রেজা, সদস্য সচিব ইমরান সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি আরিয়ান সরকার আরিফ,সদস্য সচিব সোহেল রশিদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews