মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

বিজয়নগর থেকে ২৭ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ হয়েছে। শনিবার ভোরে উপজেলার ইসলামপুর এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। আটক হওয়া পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে।

বিজিবি ২৫ ব্যালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জব্বার আহমেদ জানান, অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কসমেটিকস ৪১৪ পিস, চকলেট ১০,৫২৪ পিস, ভারতীয় ফুড সাপ্লিমেন্ট ট্যাবলেট ১২১ প্যাকেট, পাঞ্জাবি ১০০ পিস, শাড়ি ১৫ পিস, শাল চাদর ১২১ পিস এবং সোয়েটার ৯০ পিস জব্দ করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য- ২৭,৮২,৮০০/- (সাতাশ লক্ষ বিরাশি হাজার আটশত) টাকা। মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এ মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যেন ভারত থেকে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর। তিনি জানান, পৃথক অভিযানে শুক্রবার সন্ধ্যায় কাশিনগর এলাকা থেকে ৭১ বোতল ভারতীয় মদ, নোয়াবাদী এলাকা থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews