মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

সুষ্ঠু ভোটের প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আগামী ত্রয়োদশ নির্বাচন প্রধান উপদেষ্টার দাবি অনুযায়ি ইতিহাসের সেরা নির্বাচন বলে মনে করছেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। তবে একইসঙ্গে বিভিন্ন কারণে নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথাও বলেছেন অনেকে।

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক আয়োজনে বক্তারা এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) মঙ্গলবার সকাল থেকে দুপুর নাগাদ প্রেস ক্লাব মিলনায়তনে এ আয়োজন করে। এতে উপস্থিত সুধীনজন তাদের ভাবনার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, ‘এখন দেখতে হবে-আচরণ বিধি মানা হচ্ছে কিনা, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ রয়েছে কিনা, সব দলের এজেন্টদের উপস্থিতি রযেছে কিনা, আর্ন্তজাতিক মানদÐ মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করা হয়েছে কিনা। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকার বিষয়টিও খেয়াল রাখতে হবে।

আয়োজনে স্বাগত বক্তব্যে দেন সুজন এর জেলা শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ এ. কে. এম. শিবলী। সভাপতি কবি আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক দীলিপ সরকার। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর ফাহিম মুনতাসিসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, এ. টি. এম ফয়জুল কবির, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দ্বীপ রায় প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আছসারুন্নবী মোবারক, বীরমুক্তিযোদ্ধা আবু হোরায়রা, পৌর কলেজের প্রভাষক মোশাররফ হোসেন ভূইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা হাজী আব্দুস সালাম, খেলাঘর সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, ভোক্তা অধিকার সভাপতি সভাপতি আজিজা সোপান, তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews