মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে ৮ পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি

হত্যা, চাঁদাবাজি, অপহরণ, বিস্ফোরক আইন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের পরিচয় নজরুল ইসলাম (৫০): শাজাহানপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি।ইউসুফ আলী (৪৮): শাজাহানপুর থানা যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।তুহিনর ইসলাম সার্থক (৩০): মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।জিকরুল হক জিকু (৩১): শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।রঞ্জু মিয়া (৪৪): শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।মাহবুব করিম ডালিম (৪০): গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।সবুজ মন্ডল (৩৪): বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক।বাদল মন্ডল (৩৪): বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বেও হত্যা, চাঁদাবাজি, অপহরণ ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার নিশ্চিত করেছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews