মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

আখাউড়ায় স্ত্রীকে হত্যার  অভিযোগ স্বামীর বিরুদ্ধে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সুমি আক্তার (৩৪) নামে এক নারীকে তার স্বামী খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মৃতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী খোরশেদ আলম পলাতক রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বেলা ১১টার দিকে পৌর এলাকার শান্তিনগরে বাড়ি তালা দিয়ে চলে যান খোরশেদ আলম। মোবাইল ফোনে যোগাযোগ করে সুমির খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার স্বজনরা। সন্ধ্যার দিকে তারা এসে বাইরে থেকে ঘর তালাবদ্ধ দেখতে পান। দরজা ভেঙে তারা মেঝেতে সুমির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ঘটনার পর থেকে পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে ওই নারীর পরিবারের লিখিত অভিযোগ অনুযায়ি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews