মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদেরস্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও দেশপ্রেমের আবহে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিজয়ের চেতনায় একাত্মতা প্রকাশ করেন উপস্থিত সবাই।

এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ত্রিশাল কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ত্রিশাল থানার কর্মকর্তাবৃন্দ, ত্রিশাল পৌরসভার জনপ্রতিনিধিগণ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ত্রিশাল, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

দিবসটি উপলক্ষে সরকারি নজরুল একাডেমীর মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আনসার-ভিডিপি, পুলিশ ও অন্যান্য সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কুচকাওয়াজ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। শহীদদের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদ মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

বিজয় দিবস উপলক্ষে ত্রিশালজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সরকারি-বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কপথ জাতীয় পতাকা ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান বিজয় দিবসের তাৎপর্য আরও গভীরভাবে ফুটে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews