সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

ভোলা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

ভোলা জেলা প্রতিনিধি

আজ রবিবার (১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিঃ) ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে ভোলা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ডা. শামীম রহমান এর সভাপতিত্বে, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষার্থে ভোলা জেলার সাধারণ জনগনের সহায়তা প্রত্যাশা করেন। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে আরো বলেন যে, অত্র জেলার অর্ধেকের বেশি মামলা জমিজমা বিরোধ সংক্রান্তে। এক্ষেত্রে জমির ব্যবস্থাপনা যদি ঠিক থাকে তাহলে এসব মামলা অনেকাংশই হ্রাস পাবে। পুলিশ সুপার মহোদয় এই বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের সহায়তা চান।

এছাড়াও সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews