সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

নিরাপদ অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক গাইবান্ধায় অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এ. ডাবলু. ও. ইন্টারন্যাশনাল এন্ড বিএমজেট এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রোসপারিটি প্রকল্পের আওতায় এ নিরাপদ অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার। আরো উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নেশারুল হক, প্রবাসী কল্যান ব্যাংকের ম্যানেজার আমজাদ হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের সহকারী সমন্বয়কারী জয়া প্রসাদ, প্রকল্প সমন্বয়কারী মামুনুর রশিদ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ছামছুল হক, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ সহ অন্যরা। গোল টেবিল বৈঠকে ঘন্টা ব্যাপী নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেনতামূলক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি দক্ষতা অর্জন, অভিযোগকারী অভিবাসনকর্মীগণ যাতে ডকুমেন্ট ও প্রমানসমূহ সংরক্ষণে গুরুত্বারোপ করেনসভায় বক্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তুলে ধরেন এবং অভিবাসি কর্মীদের প্রতি তাদের দায়িত্বশীলতা বৃদ্ধির কথা জানান। তাছাড়া নিরাপদ অভিবাসনের বিষয়ে ১৩ টি ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বার্তা প্রেরক

মোঃ আবু জাফর মন্ডলঃ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews