1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকার নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক বিদ্যালয় ছুটি দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার হোসাইন আহমদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজের উপরদিয়ে চলাচল ভোগান্তিতে হাজারো মানুষ ।  লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন অস্থায়ীভাবে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউস বগুড়ায় জ্বীন তাড়ানোর নামে স্কুলছাত্রীকে ধ*র্ষণ: সেই কথিত কবিরাজ গ্রেফতার

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে বিজিএমইএর নব-নির্বাচিত পরিষদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার

উক্ত সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজিপি জনাব গাজী জসীম মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শিল্প সেক্টরে নিরাপত্তা নিশ্চিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। মালিক-শ্রমিকদের মাঝে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শিল্প সহায়ক পরিবেশ ও শিল্পাঞ্চলে স্থিতিশীল অবস্থা নিশ্চিত করে চলছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। কিছু স্বার্থানেষী মহল দেশের অর্থনীতি উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সর্বদা বর্তমানে তৎপর আছে। এছাড়াও শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোন ধরনের শ্রম অসন্তোষ নিরসনে শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ, বিকেএমইকেসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের মাধ্যমে নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে কাজ করছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।

 

বিজিএমইএ নেতৃবৃন্দ বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শ্রমবান্ধব নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়াও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, শিল্পখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে ও শ্রম অসন্তোষ নিরসনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করলে এটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উক্ত সময়ে আইপি হেডকোয়াটার্সের ডিআইজিগণ, অ্যাডিশনাল ডিআইজিগণ, ইউনিটের পুলিশ সুপারগণ এবং বিজিএমইএ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট