সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

গাইবান্ধায় জামায়াতের ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের আলোচনা সভা 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা সদর-২ আসনের জামায়েতের মনোনীত দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী আব্দুল করিম সরকারের সাথে ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে সদর জামায়াতের আয়োজনে শহরের ডেভিড কোম্পানি পাড়ায় অবস্থিত জেলা জামায়াতের কার্যালয়ে ২ ঘন্টা ব্যাপী এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের জেলা সভাপতি আব্দুল হামিদ, জেলা বি.ডি.পি পার্টির সভাপতি, সুলতান মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি ইউসুফ কাশেমী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা ছাত্র শিবিরের সভাপতি উম্মে রুম্মাত, সদর এবি পার্টির সদস্য সচিব রানা সহ অন্যরা।আলোচনা সভায় বক্তারা সদর আসনের জাতীয় নির্বাচনে জয়ের ব্যাপারে নানা রকম মতামত তুলে ধরেন। বক্তারা আরো বলেন, ৫৪ বছরে বাংলাদেশে কোনো ন্যায়, ইনসাফ কায়েম হয় নি। তারা নির্বাচনে জয়ী হলে ন্যায়, ইনসাফ কায়েমের কথা জানান। আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে দাড়িপাল্লা প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যেবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বার্তা প্রেরকমোঃ আবু জাফর মন্ডল গাইবান্ধা

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews