
প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার ঢাকা
ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২৫ (সোমবার): আজ সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুল (সিএমপিসিএন্ডএস)-এ কোর অব মিলিটারী পুলিশ এর ৭ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট সিএমপিসিএন্ডএস প্যারেড গ্রাউন্ডে পৌছালে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন এবং গার্ড অব অনার প্রদান করা হয়। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে কোর অব মিলিটারী পুলিশ এর জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার ‘কর্নেল কমান্ড্যান্ট’ র্যাংক-ব্যাজ পরিয়ে দেন। বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে কোর অব মিলিটারী পুলিশ এর উন্নয়ন এবং এ কোরের সকল সদস্যদের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা উন্নয়নে সকলকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবার জন্য দিক-নির্দেশনা প্রদান করেনঅনুষ্ঠানে সেনাসদর ও সাভার এরিয়ার উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, কোর অব মিলিটারী পুলিশ এর সকল অধিনায়ক এবং অন্যান্য পদবির সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।