সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

চাঁদপুর ও ময়মনসিংহ জেলায় পৃথক অভিযানে বিদেশী অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারঃ গ্রেফতার ৪ জন

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক আলমগীর হোসাইন তালুকদার

ঢাকা, ০৩ জানুয়ারি ২০২৬ (শনিবার): গতকাল রাত আনুমানিক ১০ টায় চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড পিস্তলের এ্যামোনিশন, ১টি গ্যাস মাস্ক, ১টি হার্ড ড্রাইভ এবং ১টি হোলস্টারসহ ২ জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে পৃথক একটি অভিযানে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বলাইবাড়ি এলাকা থেকে গতকাল রাত আনুমানিক ১১ টায় ১টি পিস্তল, ৬ রাউন্ড বিভিন্ন ধরনের এ্যামোনিশন, ইয়াবা এবং হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews