সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

আখাউড়ায় ভূয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে উপজেলার তন্তর বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। জরিমানাপ্রাপ্ত তন্তর বাজারের নয়ন ফার্মেসীর মালিক নারায়ণ চন্দ্র পাল।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, নারায়ণ পাল দীর্ঘদিন ধরে তন্তর বাজারে নয়ন ফার্মেসীর দোকানে বসে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে নয়ন ফার্মেসীতে অভিযান চালিয়ে রোগিদের চিকাৎসা দেওয়ার সময় তাকে আটক করা হয়। এসময় তিনি নিজে সিরিয়াল সহকারে রোগি দেখছিলেন। তিনি এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ লিখছিলেন।

তিনি জানান, তার পল্লী চিকিৎসক, এমবিবিএস অথবা এ সংশ্লিষ্ট কোন সনদপত্রই ছিল না। এ সময় নারায়ণ পাল স্বীকার করেন যে তাঁর কোনো সনদ নেই। পরে মিথ্যা টাইটেল ব্যাবহার করে রোগি সাধারণকে প্রতারণার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় নারয়ণ চন্দ্র পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews