1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

কিছু না থাকলেও ভালোবাসা ছিল অগাধ নিজ উদ্যোগে দোয়া মাহফিল করে এলাকায় আলোচনায়,ফলিয়ার মাহবুবুর রহমান

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মোছাঃ লাবুনী আক্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের ফলিয়া গ্রামের বাসিন্দা মোঃ মাহবুবুর রহমান যেন নিঃস্বতার মাঝেও নিঃস্বার্থ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নেই কোনো পদ-পদবি, নেই আর্থিক সচ্ছলতা কিংবা রাজনৈতিক সুবিধা—তবুও দলকে ভালোবেসে নিজ উদ্যোগে তিনি আয়োজন করেছেন এক ব্যতিক্রমী দোয়া মাহফিল।আজ বাদ যোহর স্থানীয় এক বাড়িতে সদ্যপ্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তিনি। আয়োজনটি ছিল একেবারেই ব্যক্তিগত উদ্যোগে এবং একক প্রচেষ্টায়। আয়োজক মাহবুবুর রহমানের নিজের কোনো সহায়-সম্বল না থাকলেও দলের প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে,এলাকাবাসী জানান, মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে দলকে ভালোবাসলেও কখনো কোনো সুযোগ-সুবিধা নেননি। রাজনৈতিক কোনো পদে না থেকেও দলের এমন কর্মসূচি গ্রহণ করায় এলাকায় ব্যাপক আলোচনা ও প্রশংসার সৃষ্টি হয়েছে।এ বিষয়ে ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান মোস্তা বলেন, “যাদের অনেক কিছু আছে, তারাও যেখানে এগিয়ে আসে না, সেখানে মাহবুব ভাইয়ের মতো একজন অসহায় মানুষ নিজের সামান্য সাধ্য নিয়ে এমন আয়োজন করেছেন—এটা সত্যিই বিরল।মাহবুবুর রহমানের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার এই নিঃস্বার্থ ভালোবাসাকে সম্মান জানিয়ে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে প্রশংসা করছেন,রাজনীতি যখন অনেক সময় স্বার্থের হিসাবেই সীমাবদ্ধ হয়ে পড়ে, তখন মোঃ মাহবুবুর রহমানের মতো একজন সাধারণ মানুষের এমন নিঃস্বার্থ কর্মসূচি নিঃসন্দেহে দলীয় রাজনীতিতে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট